• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

মৃত্যুর উপলব্ধি তাড়ালো তাহসানকে মঞ্চ ত্যাগে

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

২৩ সেপ্টেম্বর ২০২৫, জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com

মৃত্যুর উপলব্ধি তাড়ালো তাহসানকে মঞ্চ ত্যাগে

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান ঘোষণা দিয়েছেন, তিনি আর কনসার্ট করবেন না। দীর্ঘদিনের আলো-ঝলমলে ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ইসলামের আলোয় নিজেকে গুছিয়ে নিতে চান তিনি। মৃত্যুর অনিবার্যতা এবং আত্মার শান্তি অর্জনের স্বপ্নই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। তিনি বয়সের বাকি বছরগুলো আল্লাহর পথে অতিবাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

তাহসান ইতোমধ্যেই চাপদাড়ি রাখতে শুরু করেছেন। ঘন ঘন ঘুরে বেড়ানো, মঞ্চ কাঁপানো বা গিটার হাতে দর্শক মাতানোর জায়গা থেকে এখন তার মনোযোগ সরছে ধর্মীয় চর্চায়। ঘন গরম কমে এলে নিয়মিত টুপি পরারও ইচ্ছা রয়েছে তার।

শেষ কনসার্ট ঘিরে তার ভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা সৃষ্টি হয়েছে। শেষবারের মতো প্রিয় শিল্পীকে মঞ্চে দেখতে ভক্তরা তিন-চার গুণ বেশি মূল্য দিয়ে হলেও টিকিট সংগ্রহ করছেন। আয়োজকরা জানিয়েছেন, টিকিট বাজারে আসার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি লেগে যায়। এই শেষ কনসার্টের বিশেষত্বও রয়েছে। তাহসান চাইছেন, তার সঙ্গীতজীবনের শেষ মঞ্চকে স্মরণীয় করে রাখতে। এজন্য তিনি গিটার হাতে গান শোনানোর আগে খালি গলায় একটি গজল পরিবেশন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

তাহসানের সিদ্ধান্ত ভক্তদের মন ভেঙে দিলেও, এটি এক অনন্য বার্তা বহন করছে—খ্যাতি, সম্পদ কিংবা আলোড়ন নয়, বরং আত্মার শান্তি এবং আল্লাহর সন্তুষ্টিই জীবনের প্রকৃত লক্ষ্য। তিনি চান তার জীবনবদলের এই গল্প ভক্ত ও জনসমাজের কাছে অনুপ্রেরণার উৎস হোক।

 


More News Of This Category
bdit.com.bd