• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

জুলাই যোদ্ধা আয়াসকে হত্যার হুমকি, থানায় ইমির বিরুদ্ধে লিখিত অভিযোগ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

জুলাই যোদ্ধা আয়াসকে হত্যার হুমকি, থানায় ইমির বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রতিনিধি: মোঃ শাকিল মাহমুদ

রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সভাপতি ও জুলাই যোদ্ধা আ ন ম আয়াসকে পঙ্গু ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী এস কে তাসনিম আফরোজ ইমির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ইমির ফেসবুক আইডি থেকে আয়াসকে হুমকিসংবলিত পোস্ট দেওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনা এবং ‘প্রতিদিন খবর২৪’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারী পক্ষ এসব বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে আ ন ম আয়াসের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd