• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

ঢাকাই চলচ্চিত্রের ‘মায়ের চরিত্রে’ অনন্য খালেদা আক্তার কল্পনা — আজ তাঁর জন্মদিন

Reporter Name / ৩৮১ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

ঢাকাই চলচ্চিত্রের ‘মায়ের চরিত্রে’ অনন্য খালেদা আক্তার কল্পনা — আজ তাঁর জন্মদিন

বিনোদন ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের চলচ্চিত্রে মমতাময়ী মায়ের চরিত্র বলতে প্রথম সারিতে যে নামটি স্মরণ করা হয়, তিনি খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে এক অনন্য স্থান অধিকার করে আছেন।

অভিনয়ে আগমনের চমকপ্রদ গল্প

১৯৮৪ সালে লন্ড্রি থেকে আনা কাপড়ের সঙ্গে হঠাৎই একটি কাগজে এফডিসির নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন পান তিনি। কৌতূহলবশত আবেদন পাঠালেও তা ভুলেই গিয়েছিলেন। পরে ঢাকায় বেড়াতে এসে বন্ধুর অনুরোধে এফডিসিতে গেলে তাঁকে তাৎক্ষণিকভাবে অভিনয় পরীক্ষায় অংশ নিতে বলা হয়।
সেখানেই তিনি পাগল চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেন এবং নির্বাচিত হন নতুন মুখের শিল্পী হিসেবে। এভাবেই শুরু হয় তাঁর বর্ণাঢ্য চলচ্চিত্রযাত্রা।

অভিনয় জীবন

প্রথম অভিনয় করেন মিজানুর রহমানের হনুমানের পাতাল বিজয় চলচ্চিত্রে। তবে তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।
এর পর থেকে তিনি রোজি, আনোয়ারা, সুমিতা দেবী, রওশন জামিলদের পর মায়ের চরিত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয়ের আগে পেশা — গণিতের শিক্ষক

চলচ্চিত্রে আসার আগে তিনি ছিলেন হাইস্কুলের গণিতের শিক্ষক। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

পারিবারিক জীবন

খালেদা আক্তার কল্পনা দুই সন্তানের মা— সেতু ও বন্ধন।
সেতু একজন প্রতিষ্ঠিত ডাবিং শিল্পী এবং বর্তমানে লন্ডনে বসবাস করছেন।

বর্তমান জীবন ও লেখালেখি

বর্তমানে তিনি লেখালেখিতেই মনোনিবেশ করেছেন। তাঁর লেখা বেশ কিছু নাটক ইতোমধ্যে টেলিভিশনে প্রচারিত হয়েছে।
একসময় আর্থিক সংকটে পড়লেও তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন।

জন্মদিন আজ

আজ ৩ ডিসেম্বর।
১৯৫৩ সালের এই দিনে কক্সবাজারে জন্মগ্রহণ করেন খালেদা আক্তার কল্পনা।
ফেসবুক পরিবারের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে তাঁর প্রতি রইল হৃদয়ভরা শুভেচ্ছা ও শুভকামনা।

— আশরাফুল আলম


More News Of This Category
bdit.com.bd