• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’ জুলাই যোদ্ধা আয়াসকে হত্যার হুমকি, থানায় ইমির বিরুদ্ধে লিখিত অভিযোগ নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ নবীনদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান ক্যান্টনমেন্ট থানার ওসির কথিত অডিও ঘিরে তীব্র প্রশ্ন ‘দেশের সব পুলিশ আওয়ামী লীগের পক্ষে’, ‘হাসিনা ফিরলে পুলিশ সহযোগিতা করবে’—কথিত বক্তব্যের সত্যতা যাচাই ও তদন্তের দাবি গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্য ও অ্যাক্রেডিটেশন বাতিল—প্রশ্ন উঠছে সাংবাদিকতার পরিবেশ নিয়ে হাসিনা-পুতিন ফোনালাপের অসমর্থিত দাবি থেকে মির্জা ফখরুলের চিকিৎসা সহায়তার ভুয়া তথ্য— ছাত্ররাজনীতির মাঠ থেকে কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব, এরপর শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক—দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপশহরের কালাইঘর এলাকার একটি বাসায় সিগারেটের আগুনে শামিম পারভেজ বাদল দগ্ধ সর্ব স্তরের মানুষের নিকট সুন্দর ও সহজভাবে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের মহতী উদ্যোগ।

৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপশহরের কালাইঘর এলাকার একটি বাসায় সিগারেটের আগুনে শামিম পারভেজ বাদল দগ্ধ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

পাভেল ইসলাম মিমুল:

রাজশাহী নগরীর উপশহর ২ নম্বর সেক্টরে শামিম পারভেজ বাদল নামে এক ব্যক্তির দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এটিকে অপমৃত্যু হিসেবে দেখা হলেও,ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে—এমন অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপশহরের কালাইঘর এলাকার একটি বাসায় সিগারেটের আগুনে শামিম পারভেজ বাদল দগ্ধ হন। পরে একই বাসার ওপরের ভাড়াটিয়ার ছেলে,বাসার কাজের মেয়ে ও আরও কয়েকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি,ঘটনাটিকে মাদক গ্রহণের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হলেও বাসার কাজের মেয়ের বক্তব্যে সিগারেটের আগুনে দগ্ধ হওয়ার বিষয়টি উঠে এসেছে। ফলে বাদলের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘটনার বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে থাকা কয়েকজনকে বাধা ও হেনস্তার অভিযোগও উঠেছে।

অভিযোগকারীদের দাবি,সুরাইয়া ফজি নাজমিন সুলতনা রুমা (৪৫) ও ড. এমদাদুল রহমান (৭০)সহ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং পরে বক্তব্য দেওয়ার কথা বলে ডেকে হেনস্তা করেন।

অভিযোগকারীদের প্রশ্ন—শামিম পারভেজ বাদলের মৃত্যু যদি নিছক দুর্ঘটনা হয়ে থাকে,তাহলে ঘটনাটির প্রকৃত তথ্য অনুসন্ধানে কেন বাধা দেওয়া হলো?

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং বাদলের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ময়নাতদন্ত,চিকিৎসা প্রতিবেদন,ঘটনাস্থলের আলামত ও সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করলেই মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd