• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা

সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।

লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ১২৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

প্রায় এক ঘণ্টার ভাষণে আল-হুথি বিভিন্ন বিষয়ে কথা বললেও তার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল সৌদি আরবের সমালোচনা। সৌদি আরব মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ আনলেও আল-হুথি তা প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা ও প্রতারণা’ বলে আখ্যায়িত করেন।

সৌদি আরব পবিত্র মক্কাকে হুথিদের ‘দমনের হাতিয়ার’ বা ‘নিপীড়নের প্রতীক’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

মুসলিম বিশ্বের প্রতি ইয়েমেনের সমর্থনে এগিয়ে আসার এবং সৌদি আরবের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কাকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগের নিন্দা জানানোর আহ্বান জানান তিনি।

আল-হুথি বলেন, চলমান সংঘাতের এটি ১২তম বছর এবং সৌদি আরবই ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। তার দাবি, আনসার আল্লাহ গোষ্ঠী মোখা দখল এবং পরবর্তীতে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার আগে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সামরিক অভিযান চালিয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনাই পরবর্তী ঘটনাপ্রবাহের সূচনা করে। এর ধারাবাহিকতায় আনসারুল্লাহ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মোখা, ধাবাব এবং বাব আল-মান্দেব দখল করে।

আল-হুথির দাবি, সৌদি আরবের সামরিক পদক্ষেপের কারণে ইয়েমেন আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে আনসারুল্লাহর কর্মকাণ্ড এমন একটি দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যে ইয়েমেনকে নিপীড়ন ও অধীনস্থ করে রাখতে বদ্ধপরিকর।

এই হুথি নেতা আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্টরা’ সৌদি আরবের হয়ে এই সামরিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। তার দাবি, তারাই সৌদি আরবের ওপর রাজনৈতিক নীতি চাপিয়ে দিচ্ছে এবং দেশটিকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করছে।


More News Of This Category
bdit.com.bd