• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ, সমপরিমাণ অনুদান; উপজেলা পর্যায় থেকে উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দুই দিনের প্রশিক্ষণে ৩৮ হাজার ৮৪৭ পুলিশ সদস্য, পরে ১ লাখ ৫২ হাজার ১৭৫ সদস্যকে দেওয়া হবে রিফ্রেশার প্রশিক্ষণ খাদ্যে ক্ষতিকর উপাদান নিয়ে প্রশ্ন, নজরদারি কতটা কার্যকর? কেক, কোমল পানীয় ও দুধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ; পুরোনো আদালতের নথিতেও উঠে এসেছে খাদ্যমান নিয়ে উদ্বেগ বেনাপোল বন্দরে তিন ট্রাক পণ্য পাচার: দুই শেড ইনচার্জ বদলি হলেও কাস্টমসের ভূমিকা নিয়ে প্রশ্ন ৪৪৪ প্যাকেজ উচ্চ শুল্কের ফেব্রিকসসহ পণ্য পাচারের ঘটনায় তদন্তে প্রাথমিক সত্যতা, দুই কর্মকর্তাকে প্রশাসন শাখায় সংযুক্ত; কাস্টমসের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান যশোরের কেশবপুর আওয়ামী লীগের ভার্চুয়াল সভাকে ঘিরে উত্তেজনা, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের অভিযোগ; তৃণমূলে ক্ষোভ ও নানা প্রশ্ন পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান ১,৭০০-এর বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি, আটক ৩৪ মোটরসাইকেল; কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

মিডিয়া ট্রায়ালের শিকার একজন ত্যাগী সৈনিক: আমরা বিচার চাই, তদন্ত চাই, ন্যায় চাই

Reporter Name / ১০৬২ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

৮ জুলাই ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট :


মিডিয়া ট্রায়ালের শিকার একজন ত্যাগী সৈনিক: আমরা বিচার চাই, তদন্ত চাই, ন্যায় চাই!

মিরাজ নামে এক ছাত্রদলের নেতার বিশেষ আবেদন, তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন

দলের সেই দুঃসময়ে—যখন রাজপথ ফাঁকা, যখন আন্দোলনের মিছিল করতে মানুষ খুঁজে পাওয়া যেত না, তখন যে মানুষটা বুক চিতিয়ে ব্যানার ধরেছে, বারবার হামলা-মামলার শিকার হয়েছে, গুম-খুনের ভয়ে পিছু হটেনি—সে আমাদের ভাই Golam Hasan Sony

আজ একটি সামান্য, ভাইরাল হওয়া ঘটনার ভিত্তিতে তাকে কোনো ধরনের তদন্ত বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এক মুহূর্তে “অপরাধী” হিসেবে ট্যাগ করে দল থেকে বহিষ্কার করা হয়েছে!

  • তাকে ডেকে কিছু জিজ্ঞাসা করা হয়নি,
  • তার বক্তব্য শোনা হয়নি,
  • অভিযোগকারীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ ছিল না।

তাহলে প্রশ্ন আসে—কিসের ভিত্তিতে এই চরম সিদ্ধান্ত?

👉 কি আজ আমাদের দল মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে?
👉 ত্যাগী কর্মীদের সম্মান ও আত্মত্যাগের কি এতটাই অবমূল্যায়ন?

আমরা জানি, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা জনাব তারেক রহমান এর নেতৃত্বে আস্থাশীল। তবে অনুরোধ রইল—যাঁরা দলের কঠিন সময়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, যাঁরা জেল খেটেছেন, যাঁদের ঘর ভেঙেছে, জীবনের শ্রেষ্ঠ সময়টি আন্দোলনের জন্য উৎসর্গ করেছেন—তাদের ক্ষেত্রে ন্যায়বিচার ও প্রক্রিয়া যেন বজায় থাকে।

আমরা সত্যের বিচার চাই, তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত চাই, ন্যায়ের উপর ভরসা রাখতে চাই।

দয়া করে ঘটনার তদন্ত করে, প্রকৃত সত্য উদঘাটন করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করছি।

নিরপরাধ একজন ত্যাগী নেতাকর্মী যেন অবিচারের শিকার না হন—এটাই আমাদের প্রার্থনা।

তথ্য সূত্র মিরাজ


More News Of This Category
bdit.com.bd