• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

মুক্তির পর কারাচত্বরেই স্ত্রীকে বাইকে বসিয়ে ঘুরলেন নোবেল

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মুক্তির পর কারাচত্বরেই স্ত্রীকে বাইকে বসিয়ে ঘুরলেন নোবেল

বিনোদন জগতের সংগীতাঙ্গনের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ধর্ষণকাণ্ডে কারাগারে বিয়ে করেন। গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেলের সঙ্গে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। এতে দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। সেই সময় বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

এ নিয়ে দেশজুড়ে তৈরি হয় বিতর্কের ঝড়। তার আগে গত ২০ মে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেফতার হন গায়ক নোবেল। অভিযোগে বলা হয়, সেই নারীকে তিনি সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। পরে মামলার শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে মামলার বাদীকে বিয়ে করার আদেশ দেন।

সেই অনুযায়ী, ধর্ষণ মামলায় গ্রেফতার এবং কারাগারে বিয়ের পর গায়ক মাইনুল আহসান নোবেল জামিনে কারামুক্ত হন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এদিকে জামিনের খবর পেয়েই নোবেলকে নিতে আসেন তার নববধূ প্রিয়া। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারাচত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান। এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায়।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একেএএম মাসুম বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd