• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওনের ক্ষোভ

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওনের ক্ষোভ

অনলাইন ডেস্ক : অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির জন্য বরাবরই আলোচিত। এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক প্রসঙ্গে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তুলেছেন তিনি—“মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল?”

শাওন তার ফেসবুক পোস্টে এনসিপি নেতাদের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কবে থেকে এই দল পেল? পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে নীতি নির্ধারণী আলোচনায় বসছে! তাদের ভাষ্যমতে নাকি ১৫/২০ বছরে অনেক চেষ্টা করেও পাকিস্তান আমাদের ভালো কিছু শেখাতে পারেনি। যাক, এখন নাকি সব শেখানো হবে।”

আরও তীব্র ভাষায় তিনি যোগ করেন, “‘৪৪ সেকেন্ড পার করতেই শুনলাম ‘৭১ ডিল’ নামের একটা ইস্যু নাকি দ্রুত সমাধান করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!”

শাওনের এই বক্তব্য ঘিরে তার অনুরাগী ও সাধারণ নেটিজেনরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন—“কেন পাকিস্তান? কিসের ভিত্তিতে তাদের সঙ্গে বৈঠক?” আরেকজন লিখেছেন, “আমরা পাকিস্তান চাই না, পাকিস্তানের কোনো ডিলও চাই না।” কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, “ওদের কাছ থেকে শেখার মতো আদৌ কিছু আছে?”

প্রসঙ্গত, শনিবার (২৩ আগস্ট) ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের কাছে মন্তব্য করতে গিয়ে ‘৭১ ডিল’ শব্দটি উচ্চারণ করেন। এই মন্তব্যকে কেন্দ্র করেই শাওনের পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বৈঠকে এনসিপি নেতারা দাবি করেন, তারা নাকি বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে। তবে, তাদের কথার মাঝেই একাত্তরের যুদ্ধকে ‘ডিল’ আখ্যা দেওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বাংলাদেশের স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসকে এভাবে লঘু করে দেখার চেষ্টা শুধু শাওন নন, অসংখ্য নাগরিকের কাছেই চরম অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ক ও মুক্তিযুদ্ধের মর্যাদা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।


More News Of This Category
bdit.com.bd