• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ

শেফালিকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলে জানিয়েছেন পরাগ ত্যাগী

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

‘যতবার জন্মাবো, তোমাকে আমি ঠিক খুঁজে বের করব’

বিনোদন ডেস্ক রিপোর্ট :বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর পর ভেঙে পড়েন তার স্বামী পরাগ ত্যাগী। অশ্রুসিক্ত চোখে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবুও তার দিকে ধেয়ে এসেছে সন্দেহের কটাক্ষ।

তবে শেফালি নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরাগের সঙ্গে তিনি সবচেয়ে খুশি আছেন। সত্যিই যে পরাগ শেফালিকে ভালোবাসায় ভরিয়ে রাখতেন, তা তার পোস্টেই বারবার স্পষ্ট হয়ে উঠছে। অতীত খুঁড়ে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার দেখছেন তিনি। স্মৃতি আঁকড়ে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন পরাগ।

বন্ধু হিসাবেও শেফালি নাকি দারুণ ছিলেন। অভিনেত্রীকে তার উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য মনে রাখতে চান পরাগ। তিনি বলেন, ওর ঔজ্জ্বল্যে সবাই আলোকিত হতো। ওর জীবনযাপন অনুপ্রেরণা জোগাত।

শেফালিকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলেও জানিয়েছেন পরাগ ত্যাগী। গতকাল রোববার (৬ জুলাই) শেফালির সঙ্গে একগুচ্ছ ভালোবাসার মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন পরাগ। তাদের দুজনের রসায়ন ধরা পড়ছে সেই ছবিগুলোতে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতিবার তোমাকেই ভালোবাসব। পরাগ বলেন, আমার গুন্ডি, আমার ছোকরি, তোমাকেই আমি ভালোবেসে যাব।

পরাগের এ পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েন তার অনুরাগীরাও। কিছু দিন আগেও স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি। পরাগ লিখেছিলেন—কাঁটা লাগা’র জন্য চিরকাল মনে রাখা হবে তোমাকে। কিন্তু ওকে আমরা যেভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, আর নিজের লক্ষ্যে অবিচল।


More News Of This Category
bdit.com.bd