• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

Reporter Name / ২০৭০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট জেলা প্রতিনিধি
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর

জয়পুরহাট, ৩০ জুলাই ২০২৫:
ছাত্র-জনতার ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ উদযাপন এবং তিন বছর মেয়াদি গণপ্রতিরোধ কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বুধবার (৩০ জুলাই) বিকেলে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি কেবল একটি খেলাধুলার আয়োজন নয়—এটি তরুণ সমাজকে শারীরিক-মানসিক বিকাশের মাধ্যমে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস।

এবারের আসরে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় জয়পুরহাট পৌরসভা ১-০ গোলে হারায় পাঁচবিবি পৌরসভাকে। দ্বিতীয়ার্ধে করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক স্টেডিয়ামে জড়ো হন। স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, বাঁশি-ঢোল-স্লোগানে মুখর ছিল গ্যালারি।

এই টুর্নামেন্ট জেলা শহরের রাজনৈতিক ও ক্রীড়া সংস্কৃতিকে আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় আন্দোলনের সামাজিক ভিত্তিকে দৃঢ় করতে এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd