৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৬/১২/২৫
আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় বেনাপোলের কাগজপুকুর বাজারে কৃষকদলের পার্টি অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক। সভা সঞ্চালনা করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এছাড়াও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব হোসেন, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও আহ্বায়ক মির আলম, রিপন, রবিউল, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।