• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল; যশোরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় জেলা বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়; সাংগঠনিক বিষয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সাংবাদিকদের ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ কেশবপুর প্রেসক্লাবে হামলার পর আহতদের চিকিৎসা ও ব্যান্ডেজ নিয়ে প্রশ্ন; স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ‘ভুয়া’ চিকিৎসা নথি তৈরির অভিযোগ, তদন্ত দাবি পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ফরহাদ হত্যাকাণ্ডে ৫০ কোটি টাকার স্ট্যাম্পের যোগসূত্র,তদন্তে চাঞ্চল্যকর তথ্য কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সরকারি স্কুল থেকে ফ্যান চুরি: ভূরুঙ্গামারীতে যুবক পলাতক

সমাপ্তি ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত যুবক এখন পলাতক।

ঘটনাটি ঘটেছে ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) জানান, গত ৩ জুন ২০২৫ তারিখে বিদ্যালয়ের নতুন ভবনের ৪র্থ তলায় অবস্থিত স্টোর রুমে ১১টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করা হয়। কিন্তু ২৩ জুলাই সকাল ৯টার দিকে স্টোর রুমে গিয়ে তিনি দেখতে পান—সবগুলো ফ্যান চুরি হয়ে গেছে।

সন্দেহভাজন হিসেবে তিনি মোঃ শাকিল মিয়া (২১), পিতা- আঃ ছামাদ, গ্রাম- বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন- ভূরুঙ্গামারী—এর বিরুদ্ধে অভিযোগ করেন। প্রধান শিক্ষক মনে করছেন, ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যবর্তী কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জানান, “খবর পেয়ে আমি স্টোর রুম পরিদর্শনে গেছি। প্রধান শিক্ষককে আইনগত সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত অপরাধীর গ্রেপ্তার এবং ফ্যান উদ্ধার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিশেষ দ্রষ্টব্য: সরকারি সম্পদ চুরির ঘটনায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা ও নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি। না হলে এমন ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ—উভয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।


More News Of This Category
bdit.com.bd