• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

আশিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আবদুল জলিল: খেলাধুলার মাধ্যমে লেখা পড়ায় মনোযোগী হতে হবে

সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধি / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

আশিয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আবদুল
জলিল: খেলাধুলার মাধ্যমে লেখা
পড়ায় মনোযোগী হতে হবে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়া আশিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি বুধবার সকালে আশিয়া

উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪১ ইভেন্ট বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, সরকারি দাপ্তরিক কর্মব্যস্ততা উপস্থিত থাকতে পারেনি তিনি।

অনুষ্ঠান উদ্বোধন করেন পটিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবুল দে,

সিনিয়র শিক্ষক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ইউসুফ আলী, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাখিল আহমদ, মাওলানা সাইদুল হক চৌধুরী, শর্মিলা দাশ, নুরুচ্ছফা, অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, নিপুণ পাল, রোকসানা আকতার, রাশেদুল ইসলাম, নাফিজা রিফাদ, সহকারী শিক্ষক কার্তিক নাথ, রবিউল আলম,রাজিয়া সুকতানা, ফারিয়া রহমান, সাদির আলম প্রমুখ।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

সভাপতির বক্তব্যে আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান আবদুল জলিল বলেন,

জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, সুস্থ দেহ সবল মন খেলাধুলার প্রয়োজন, যদি কেউ সুস্থ দেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার জন্য ও সুস্থ সামাজিক পরিবেশ বিনির্মাণে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চা প্রয়োজন।

তিনি আরো বলেন, বিপদগামী তরুণ প্রজন্মের ভিতর দেশ প্রেমের বীজ বুনতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। তিনি বলেন, আমরা শিক্ষক আমাদের কাজ মানুষের জীবন গঠনে শিক্ষার্থীদের সুশিক্ষিত গড়ে তোলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সুশিক্ষার বিকল্প নেই।


More News Of This Category
bdit.com.bd