• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’ জুলাই যোদ্ধা আয়াসকে হত্যার হুমকি, থানায় ইমির বিরুদ্ধে লিখিত অভিযোগ নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ নবীনদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান ক্যান্টনমেন্ট থানার ওসির কথিত অডিও ঘিরে তীব্র প্রশ্ন ‘দেশের সব পুলিশ আওয়ামী লীগের পক্ষে’, ‘হাসিনা ফিরলে পুলিশ সহযোগিতা করবে’—কথিত বক্তব্যের সত্যতা যাচাই ও তদন্তের দাবি গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্য ও অ্যাক্রেডিটেশন বাতিল—প্রশ্ন উঠছে সাংবাদিকতার পরিবেশ নিয়ে হাসিনা-পুতিন ফোনালাপের অসমর্থিত দাবি থেকে মির্জা ফখরুলের চিকিৎসা সহায়তার ভুয়া তথ্য— ছাত্ররাজনীতির মাঠ থেকে কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব, এরপর শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক—দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপশহরের কালাইঘর এলাকার একটি বাসায় সিগারেটের আগুনে শামিম পারভেজ বাদল দগ্ধ সর্ব স্তরের মানুষের নিকট সুন্দর ও সহজভাবে কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের মহতী উদ্যোগ।

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৮৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

আর সামান্য কিছু অর্থের অভাবে দারিদ্র অসহায় পরিবারের হাল ধরতে এবং অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে নার্স হওয়ার স্বপ্নটাও ভেঙে যেতে বসছে কুমিল্লা ডায়বেটিস এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থী উম্মে হাবিবা’র।
অভাব অনটন আর দারিদ্র্যতার সাথে লড়াই করে কখনো টিউশনি করিয়ে, খেয়ে না খেয়ে কোর্স ফি ১ লক্ষ ৬০ হাজার টাকার মাঝে ইতিমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করতে পারলেও। কোর্স ফি বাবদ বাকি ১লক্ষ টাকা জোগাড় করার মত পারিবারিক সামর্থ্য নেই তার। ইতিমধ্যেই কুমিল্লা সিটি করপোরেশনের মানবিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহম্মেদ, প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষকসহ সহ মানবিক মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা ম্যানেজ করতে পেরেছেন।

রেজিষ্ট্রেশনের জন্য আরো প্রায় ৫০ টাকার প্রয়োজন তার। রেজিষ্ট্রেশনের জন্য বর্ধিত শেষ সময়ের বাকি আছে আর মাত্র ৪ দিন।
এদিকে ঘরে ক্যন্সার আক্রান্ত মা, ৫ জনের পরিবারে একমাত্র উপার্জনক্ষম পিতা বয়সের ভারে নানা রোগে আক্রান্ত। কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন বারোপাড়া এলাকার বাসিন্দা উম্মে হাবিবা (২৪)। সহায় সম্পদ বিক্রি করে অবশিষ্ট বলতে কিছুই নেই। নিজ এলাকা বারোপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন হাবিবা ও তার ৫সদস্যের পরিবার। উম্মে হাবিবা ও তার দরিদ্র পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করার মত সামর্থ্য নেই।

আর তাই শিক্ষা জীবন শেষ করতে লাইসেন্স রেজিষ্ট্রেশন ফি বাবাদ অবশিষ্ট (৫০হাজার) টাকা আর্থিক ভাবে অনুদান ও সহায়তার জন্য দেশের মানবিক প্রবাসী ও বিত্তবান মানুষের কাছে অসহায় উম্মে হাবিবা ও তার পরিবার আকুল আবেদন জানিয়েছেন।

উম্মে হাবিবা – বিকাশ (পার্সোনাল) : 01787 259 315
উম্মে হাবিবার পিতা – নগদ (পার্সোনাল) : 01996 953 383
ব্যাংক হিসেব নং
IFIC PLC
A/C:LIPI BEGUM
Branch:Balutupa
A/C : 0203 215606 851

উম্মে হাবিবা(ইনটার্ন নার্স)
কুমিল্লা ডায়বেটিস এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট
রোল:৪৪
ব্যাচ:১১তম
সেশন:২০২১-২২
গ্রাম: বারপাড়া (কুচাইতুলি মেডিকেল কলেজ হাসপাতালের পাশে)

 


More News Of This Category
bdit.com.bd