শার্শায় নাশকতা মামলায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
শার্শা প্রতিনিধি | আলমগীর হোসেন
যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২, একই তারিখের মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—শার্শা উপজেলার গোগা ইউনিয়নের মোল্লাপাড়ার মো. রহমত মোল্লার ছেলে মো. রায়হান কবির রানা (৩৫) এবং যাদবপুর গ্রামের মো. মেহেদী হাসান রিংকুর ছেলে মো. রাব্বি হাসান জিকু (২০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হান কবির রানাকে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানাধীন কায়বা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে গোগা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, একই মামলার তদন্তে পাওয়া আসামি রাব্বি হাসান জিকুকে ২২ সেপ্টেম্বর রাত ১২টা ৩৫ মিনিটের দিকে শার্শা থানাধীন যাদবপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে।
গ্রেপ্তার দুজনকে ২২ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ।
শার্শা থানা পুলিশ আরও জানায়, এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “শার্শা উপজেলায় কেউ নাশকতার চেষ্টা করলে বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
#শার্শা #যশোর #শার্শাথানা #পুলিশ #বিশেষঅভিযান #নাশকতামামলা #গ্রেপ্তার #আইনশৃঙ্খলা #গোগা #কায়বা #যাদবপুর #যশোরেরখবর #শার্শারখবর #বেনাপোল #সর্বশেষখবর