• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল; যশোরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় জেলা বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়; সাংগঠনিক বিষয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সাংবাদিকদের ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ কেশবপুর প্রেসক্লাবে হামলার পর আহতদের চিকিৎসা ও ব্যান্ডেজ নিয়ে প্রশ্ন; স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ‘ভুয়া’ চিকিৎসা নথি তৈরির অভিযোগ, তদন্ত দাবি পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ফরহাদ হত্যাকাণ্ডে ৫০ কোটি টাকার স্ট্যাম্পের যোগসূত্র,তদন্তে চাঞ্চল্যকর তথ্য কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক

হাতিয়ায় মহিষ দিয়ে কৃষকের ফসল নষ্ট ও খাওয়ানোর প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

হাতিয়ায় মহিষ দিয়ে কৃষকের ফসল নষ্ট ও খাওয়ানোর প্রতিবাদে মানববন্ধন

 

মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে নতুন ভাবে জেগে উঠা বিচ্ছিন্ন চর জাগলারচরে প্রায় চার হাজার একর জমিতে আমন ফসল মহিষের পাল লাগিয়ে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনার বুকে জেগে উঠা জাগলার চরের নারী পুরুষ সহ প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কৃষকেরা অভিযোগ করে বলেন, জাগলার চরে ভূমিহীন অসহায় কৃষকেরা আবাদ শুরু করে। কিন্তু এই আবাদকৃত জমিতে বিভিন্ন মহিষ মালিকের বাতাইন্নারা প্রতিদিন তাদের পালিত মহিষ ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে কৃষকের আবাদকৃত ধানক্ষেতের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষ বিকশিত হওয়ার পূর্বে মহিষের উপদ্রপে দিশেহারা ভুক্তভোগী কৃষকেরা। তারা নানাভাবে বাতাইন্নাদের বললেও কোন প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। কৃষক মোঃ লিটন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ চরে ফসলি জমি চাষবাস করে আসছি। কিন্তু তমরদ্দি এলাকার সাবেক চেয়ারম্যান, প্রভাবশালী,রাজনৈতিক ব্যক্তিদের অগনিত মহিষ মালিকের নির্দেশনায় তাদের বাতাইন্নার মাধ্যমে মহিষ লাগিয়ে
ধান ক্ষেত নষ্ট করে দেয়। তাদের মহিষের খাদ্য আমাদের আবাদ করা ধানের ফসল এ কেমন অবিচার। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি জানাই। কৃষক মাহমুদুল হক বলেন, আমরা অনেক টাকা খরচ করে এ চরে আমন ধানের চাষাবাদ করি। এবং ফসল রক্ষা করার জন্য চারপাশে বেড়া তৈরি করি। এসব বেড়া ভেঙ্গে তারা মহিষের পাল লাগিয়ে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছে। সুখচর ইউনিয়নের পশ্চিমাংশে চর জাগলার উত্তর মাথায় বেশকিছু মহিষ মালিকেরা ইচ্ছাকৃতভাবে সাধারণ কৃষকের কষ্টের ফসল মহিষের পাল লাগিয়ে নষ্ট করে দিচ্ছে। সাধারণ কৃষক বলে আমরা এর বিচার চাই


More News Of This Category
bdit.com.bd