• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি নারীর মেসেঞ্জারে পুরুষাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ মোঃ দিদারের বিরুদ্ধে, সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার দাবি সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মালিকানা ও ট্রাস্ট নিয়ে পুরোনো বিরোধ: ২০১৪ সালের জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উঠে আসে একাধিক গুরুতর অসংগতি ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাদক-সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ফখরুল ইসলাম এমপির আহ্বান হাতিয়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন: যুব র‍্যালি, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ মামলার বাধা পেরিয়ে এবার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় দুলাল সরকার বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে সিএইচটি সম্প্রীতি জোটের কারণ দর্শানোর নোটিশ মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি নূরুল ইসলাম নয়ন

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

নাজমুল হাসান / ২৯০ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

 

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

​নাজমুল হাসান স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরের গাছা এলাকায় সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘গাছা থানা প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে গাছা থানা এলাকায় এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​নবনির্বাচিত কমিটিতে আনিসুল ইসলাম (প্রাইম টিভি) সভাপতি এবং মোঃ সোহেল মিয়া (বাংলা নিউজ টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি (১) মোঃ রফিকুল ইসলাম (দৈনিক নতুন দিন), সহ-সভাপতি (২) মোঃ শাহাদাৎ হোসেন শাওন (দৈনিক বাস্তবতা), যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ (আমাদের সংবাদ), সাংগঠনিক সম্পাদক এস.এম. মেহেদী হাসান (দৈনিক নববাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ ভূইয়া (দৈনিক বার্তা সরণি), দপ্তর সম্পাদক শরিফ ওমর টুটুল (প্রতিদিনের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম ফরহাদ (দৈনিক নতুন সময়), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া সিকদার (দৈনিক আলোকিত সকাল)।

​এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মাজনুন মাসুদ (দৈনিক পল্লি বাংলা), রেজাউল কবির রাজিব (যায়যায়দিন) এবং মোঃ মাসুদ রানা (জি প্লাস টিভি)।

​কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও জনভোগান্তির কথা তুলে ধরাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। অপসাংবাদিকতা রোধ এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষায় এই ক্লাবটি মাইলফলক হিসেবে কাজ করবে। পেশাগত মানোন্নয়নে নবগঠিত কমিটি নিয়মিত কর্মশালা ও সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd