• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল; যশোরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় জেলা বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়; সাংগঠনিক বিষয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সাংবাদিকদের ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ কেশবপুর প্রেসক্লাবে হামলার পর আহতদের চিকিৎসা ও ব্যান্ডেজ নিয়ে প্রশ্ন; স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ‘ভুয়া’ চিকিৎসা নথি তৈরির অভিযোগ, তদন্ত দাবি পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ: মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা চুরি, আবাসিক শিক্ষক পলাতক

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 


১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদজনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com

জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ: মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা চুরি, আবাসিক শিক্ষক পলাতক

রাজধানীর হাজারীবাগে একটি মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা এবং শিক্ষার্থীদের টিফিন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে জামাতপন্থী আবাসিক শিক্ষক মোঃ ফিরোজ আহমেদ তানভীরের বিরুদ্ধে। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ফলসাটিয়া গ্রামের বাসিন্দা মোঃ রসিদ মোল্লার নাতি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ফিরোজ আহমেদ বউবাজার বালুরমাঠ এলাকায় অবস্থিত দারুচ্ছুন্নাহ তালীমুল কুরআন মাদ্রাসা-তে হিফজুল কুরআন বিভাগের আবাসিক শিক্ষক হিসেবে যোগ দেন। শুরুতে তার আচরণে কিছু ভুলত্রুটি লক্ষ্য করা গেলেও মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ আঃ রহিম বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

তবে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কৌশলে মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা প্রায় ৪৫ মিনিটের জন্য বন্ধ করে দেন এবং পরে পালিয়ে যান। এ সময় নিজের জমাকৃত বায়োডাটাসহ মাদ্রাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র, শিশু শিক্ষার্থীদের টিফিনের জন্য রাখা বিস্কুটের কাটন, মোবাইল ফোন, শিক্ষার্থীদের মাসিক বেতনের টাকা ও আরও কিছু সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার পর ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাদ্রাসা কর্তৃপক্ষ হাজারীবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবাধিকার সংস্থা Unity for Universe Human Rights of Bangladesh Foundation, আঞ্চলিক শাখা–১ (হাজারীবাগ অঞ্চল) এর পক্ষ থেকে সাংবাদিক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরউল্লাহ এক সতর্কবার্তায় বলেন—
“ফিরোজ আহমেদ ভবিষ্যতে যেখানে চাকরি করবে, সেখানে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কেউ তাকে নিয়োগ দেবেন না।”

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়ভাবে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।


 


More News Of This Category
bdit.com.bd