• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল; যশোরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় জেলা বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়; সাংগঠনিক বিষয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সাংবাদিকদের ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ কেশবপুর প্রেসক্লাবে হামলার পর আহতদের চিকিৎসা ও ব্যান্ডেজ নিয়ে প্রশ্ন; স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ‘ভুয়া’ চিকিৎসা নথি তৈরির অভিযোগ, তদন্ত দাবি পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার

আশরাফুজ্জামান, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে একের পর এক মিথ্যা মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের হুমকি এবং কুৎসা রটানোর প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে মোঃ মোন্নাফ মন্ডল মিঠু।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোন্নাফ মন্ডল জানান, প্রতিপক্ষ মোঃ মতলুবর রহমান ও বজলুর রহমান গংদের সাথে তাদের ২ একর ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরে ১৯৮৯ সালে বিবাদীরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (জিআর ২৮/৮৯) দায়ের করে। পরবর্তীতে ১৯৯১ সালে বিজ্ঞ আদালত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে রায় প্রদান করেন।

​তিনি আরও অভিযোগ করেন, ঐ মামলায় সুবিধা করতে না পেরে বিবাদীরা ১৯৫৬ সালের একটি জাল বা ভূয়া দলিল তৈরি করে ২০০৯ সালে এক একর ৬৫ শতাংশ জমি দাবি করে গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং ৩৯/০৯) দায়ের করে। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও উক্ত বিরোধপূর্ণ জমিতে ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে চাষাবাদ ও বসবাস করে আসছে।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি দাবি করে, আইনি লড়াইয়ে সুবিধা করতে না পেরে বিবাদীরা বহিরাগত লোকজনকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সেই সাথে বিবাদীরা গাইবান্ধা সদর থানার পীরগাছা গ্রামের মোঃ মামুন মিয়াকে দিয়ে গত ১২/০৯/২০২৬ ইং তারিখে পলাশবাড়ী থানায় ১১/২২৭ নম্বর এবং মোঃ আব্দুর রউফকে দিয়ে ৩১/০৮/২০২৬ ইং তারিখে ৬০২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করায়।

এরপর গত ২৭/০৮/২০২৬ ইং তারিখে ভুক্তভোগী আমিনুল ইসলাম মন্ডলের ১৬ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে মোঃ লাবিব মন্ডল প্রাইভেট পড়ে ফেরার পথে বিবাদীরা তাকে অপহরণ করে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করা হলে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

বর্তমানে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ মতলুবর ও বজলুর রহমান গংরা ভুক্তভোগীদের বিরুদ্ধে সমাজে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

​ক্রমাগত হামলা ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও আমলী আদালতে পৃথক কয়েকটি ফৌজদারী মামলা ও পিটিশন (১০৭/১১৭ (সি) ধারা এবং অন্যান্য ধারা) দায়ের করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে মোন্নাফ মন্ডল মিঠু বলেন, “বিবাদীরা বর্তমানে আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, উচ্ছেদ করা এবং জোরপূর্বক ফসল কেটে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি তাদের জীবন ও সসম্পদের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা বিভাগ ও পলাশবাড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।


More News Of This Category
bdit.com.bd