• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল; যশোরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় জেলা বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়; সাংগঠনিক বিষয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সাংবাদিকদের ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ কেশবপুর প্রেসক্লাবে হামলার পর আহতদের চিকিৎসা ও ব্যান্ডেজ নিয়ে প্রশ্ন; স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ‘ভুয়া’ চিকিৎসা নথি তৈরির অভিযোগ, তদন্ত দাবি পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি ফরহাদ হত্যাকাণ্ডে ৫০ কোটি টাকার স্ট্যাম্পের যোগসূত্র,তদন্তে চাঞ্চল্যকর তথ্য কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক

বগুড়ায় তিন দিনের নিখোঁজ শেষে মিলল সৌমিকের মরদেহ

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

 

অনলাইন ডেস্ক :বগুড়ায় তিন দিনের নিখোঁজ শেষে মিলল সৌমিকের মরদেহ।

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে পাওয়া গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) নিথর দেহ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবার নিশ্চিত করেছে, এটি তাদের প্রিয় সৌমিক—যিনি ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে হারিয়ে গিয়েছিলেন অজানার অন্ধকারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী ছাত্র সৌমিক উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে হাঁটতে বের হন সৌমিক। তারপর থেকেই তিনি নিখোঁজ। পরদিন বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর–২১৫২) করেন।

তবে সেই সন্ধ্যার হাঁটা যে শেষ হাঁটা হবে, কে জানত! পরিবার, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিন দিন পরই মিলল তার দেহ—নিঃশব্দে ভেসে থাকা এক করুণ বার্তা নিয়ে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, “মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই মৃত্যুর পেছনে কোনো দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য আছে—তা খতিয়ে দেখছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd