• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসের রাজধানী এথেন্সে শুরু হয়েছে ১৪তম Athens Democracy Forum (ADF) 2026। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ আন্তর্জাতিক ফোরামে গণতন্ত্রের ভবিষ্যৎ, নাগরিক অংশগ্রহণ, প্রযুক্তি, বৈশ্বিক নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নানা চ্যালেঞ্জ অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ বিশ্বের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলন রাজশাহী ওয়াসার মেগা প্রকল্পে অর্থ লেনদেনের অভিযোগ: কার অনুমোদনে সাব-কন্ট্রাক্ট, কোথায় গেল কোটি কোটি টাকা? সাতবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় ঘিরে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ: চক্রান্তের দাবির বিপরীতে সত্য, সম্মান ও ন্যায়বিচারের প্রশ্ন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাঘমারা-বার্থী খাল পরিষ্কার অভিযান অষ্টগ্রামে বিএনপির অন্তর্কোন্দল ও অস্থিতিশীলতা: তৃণমূলের বিশৃঙ্খলা, মাদক বাণিজ্য ও আওয়ামী আঁতাতের অভিযোগ ঘিরে তৈরি রাজনৈতিক সংকট নোয়াখালীর সুবর্ণচরে ‘মেম্বার পার্টি’র তাণ্ডবের অভিযোগ: টিপসই দলিলে ১৮ হিন্দু পরিবার ও মন্দির উচ্ছেদের শঙ্কা ১৯ জুলাই রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই দেশপ্রেমিক প্রকৌশলী জুয়েলকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দেওয়ার অভিযোগ, নথিতে জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের

বেনাপোল ৮৯১ শ্রমিক ইউনিয়নে ইনতাজুর রহমানের ১৭ বছরের ‘ত্রাসের রাজত্ব’: নেপথ্যে মাদক ও চোরাচালানের বিশাল সিন্ডিকেট

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

বেনাপোল ৮৯১ শ্রমিক ইউনিয়নে ইনতাজুর রহমানের ১৭ বছরের ‘ত্রাসের রাজত্ব’: নেপথ্যে মাদক ও চোরাচালানের বিশাল সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক,

বেনাপোল যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকা এবং বেনাপোল স্থলবন্দরের ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে গত ১৭ বছর ধরে একচ্ছত্র মাফিয়া রাজত্ব কায়েম করেছেন ইনতাজুর রহমান। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি বন্দরের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন এবং গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। বর্তমানে তার গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাধারণ শ্রমিকরা।

শ্রমিক ইউনিয়ন যেন ‘আলাদিনের চেরাগ’ অভিযোগ রয়েছে, ৮৯১ শ্রমিক ইউনিয়নের পদ ব্যবহার করে ইনতাজুর রহমান সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। প্রতিটি পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ কমিশন এবং শ্রমিকদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি। সাধারণ একজন শ্রমিক নেতা থেকে আজ তিনি অঢেল অর্থ ও বিত্ত-বৈভবের মালিক।

৫ আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পরপর ইন্তাজুর আর ফেরেনি শ্রমিক ইউনিয়নে, কিন্তু তার অপরাধের সাম্রাজ্য দিগুণ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

মাদক ও অস্ত্রের মাফিয়া সাম্রাজ্য অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে প্রশাসনের চোখের সামনেই তিনি সীমান্তে মাদক ও চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ:

মাদক সিন্ডিকেট: সীমান্ত পথে গাঁজা, মদ, ফেনসিডিল ও হিরোইনের বড় বড় চালানে তার বিনিয়োগ ও নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

অবৈধ পাচার: সোনা, ডলার ও হুন্ডি ব্যবসার মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচারের পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবসার সাথেও তার সংশ্লিষ্টতার কথা বলছেন স্থানীয়রা।

সন্ত্রাসী বাহিনী: নিজের আধিপত্য বজায় রাখতে তিনি একটি নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন, যারা গত ১৭ বছর ধরে ভিন্নমতাবলম্বী শ্রমিক ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছে।

সচেতন মহলের ক্ষোভ ও দাবি বিগত সরকারের পতনের পর ইনতাজুরের অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মতে, ইনতাজুর রহমান ছিলেন বেনাপোলের ‘অঘোষিত সম্রাট’। তাকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নিলে বন্দরের অনেক বড় বড় অপরাধের রহস্য উন্মোচিত হবে।

দাবি ও পরবর্তী পদক্ষেপ: বেনাপোলের সচেতন মহল অবিলম্বে ইনতাজুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব তদন্ত করে তা বাজেয়াপ্ত করার এবং মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। সাধারণ শ্রমিকরা বলছেন, “আমরা ১৭ বছর জিম্মি ছিলাম, এখন আমরা এই মাফিয়া নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”


More News Of This Category
bdit.com.bd