• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল;

নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেবিএস কনভেনশন হল থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রানীরহাট সিএনজি স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রানীরহাট বাজারের রাজপথ। নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

রানীরহাট বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এ লোকমানের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান রনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা কাজী রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুদ্দিন,  দিদারুল আলম, উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দীন নসু, জাহেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম তালুকদার, নাছির উদ্দিন নসু, মুহাম্মদ মাসুদ, বিএনপি নেতা মিজানুর রহমান, শামসুল আলম, নুরুল আলম সওদাগর, মিজানুর রহমান, নুরুল আলম, মুহাম্মদ কাউছার, মাসুদ চৌধুরী।

সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম, মাসুদ বিন ওমর, উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, নাছির উদ্দিন, মুহাম্মদ রাসেল, হোসনাবাদ জসিম উদ্দিন, এইচ এম সুমন, মিজানুর রহমান, মঞ্জুরুল ইসলাম, খোরশেদ আলম, আবু মনছুর তালুকদার, ফরিদ বিন আলী, আব্দুল হালিম মাসুদ প্রমুখ।

মিছিল শেষে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd