• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের UNGA-৮১ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার ও উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভে মিছিল সহকারে অংশ নিল শার্শা উপজেলা ছাত্রদল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা, পেনাল্টি শুটআউটে রাহাত ট্রেডার্সকে হারিয়ে সেমিফাইনালে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মীসভা পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই শার্শায় রাতারাতি ‘বিএনপি’ পরিচয়ে সরকারি ডিলারশিপ পাওয়ার অভিযোগ শফিকুলের সারের ডিলারশিপ ঘিরে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ; রাজনৈতিক পরিচয়, টিসিবি ডিলারশিপ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তাবিজ-কবচ ও বনাজী ওষুধে চিকিৎসার দাবি, ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ; ব্যবসায়ী শহীদুল্লাহ ও কথিত সাংবাদিক রফিকের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ জাতীয় পর্যায়ের পরীক্ষায় কৃতিত্ব শৈলকুপায় ৪৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা পিপিএম-সেবা পদকে সম্মানিত রাজশাহী পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ

পলাশবাড়ীতে মোটর মালিক-শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের অবসান সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত—পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

পলাশবাড়ীতে মোটর মালিক-শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের অবসান

সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত—পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

আশরাফুজ্জামান, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ে মোটর মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে সৃষ্ট মতবিরোধ এবং যানবাহন চলাচলসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় পক্ষ পারস্পরিক সমঝোতায় পৌঁছায়। একই সঙ্গে ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নেতৃবৃন্দ একমত হন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘বকুল এন্টারপ্রাইজ’ নামের গাড়িটি পূর্বের ন্যায় সড়কে চলাচল করতে পারবে। এর ফলে গাড়িটির চলাচল নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।

বৈঠকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, সহসভাপতি রবিউল ইসলাম লিয়াকত, বাস মালিক বকুল, মিজানুর রহমান নিক্সন, ফরহাদ মাস্টার, আলম মণ্ডল, হারুন অর রশিদ হারুন, শাহ আলম ও রনিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, সহ-সম্পাদক মিল্লাত সরকার মিলন, প্রচার সম্পাদক রাজু আহমেদ ও সদস্য মাহাদুল হাসান মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষের নেতৃবৃন্দ বিরোধের শান্তিপূর্ণ মীমাংসাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে পরিবহন খাতে কোনো ধরনের সমস্যা বা মতবিরোধ দেখা দিলে তা পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উভয় পক্ষের সমঝোতার মধ্য দিয়ে পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সাম্প্রতিক বিরোধের অবসান হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।


More News Of This Category
bdit.com.bd