• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীর সুবর্ণচরে ‘মেম্বার পার্টি’র তাণ্ডবের অভিযোগ: টিপসই দলিলে ১৮ হিন্দু পরিবার ও মন্দির উচ্ছেদের শঙ্কা ১৯ জুলাই রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই দেশপ্রেমিক প্রকৌশলী জুয়েলকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দেওয়ার অভিযোগ, নথিতে জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ততার তথ্য আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেধাস্বত্বের আন্তর্জাতিক কাঠামো, কৃষকের বীজ অধিকার ও জেনেটিক প্রযুক্তি নিয়ে বাড়ছে প্রশ্ন—তবে বিতর্কিত দাবির সঙ্গে প্রমাণিত তথ্য আলাদা করার তাগিদ বিশেষজ্ঞদের UNGA-৮১ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার ও উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শার্শায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভে মিছিল সহকারে অংশ নিল শার্শা উপজেলা ছাত্রদল আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা, পেনাল্টি শুটআউটে রাহাত ট্রেডার্সকে হারিয়ে সেমিফাইনালে বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশন দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মীসভা পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই শার্শায় রাতারাতি ‘বিএনপি’ পরিচয়ে সরকারি ডিলারশিপ পাওয়ার অভিযোগ শফিকুলের সারের ডিলারশিপ ঘিরে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ; রাজনৈতিক পরিচয়, টিসিবি ডিলারশিপ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন

বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়ে মাসসেরার দৌড়ে নিসাঙ্কা

Reporter Name / ১৬৪ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়ে মাসসেরার দৌড়ে নিসাঙ্কা

অনলাইন ডেস্ক :জুনে মাসসেরার মনোনয়ন প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তালিকায় রয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার পাতুম নিসাঙ্কা।

এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই মাসসেরার মনোনয়ন পেয়েছেন নিসাঙ্কা। প্রথম টেস্টে গলে ক্যারিয়ারসেরা ১৮৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি দেন। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে সাহসী ২৪ রান করে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।

দ্বিতীয় টেস্টেও ছিলেন একইরকম কার্যকর। ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ২১১ রানের লিড এনে দেন, যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। সিরিজে টানা দুই ম্যাচে শতক হাঁকানো একমাত্র ব্যাটার ছিলেন তিনিই।

আর দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার এইডেন মার্করাম। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ১৩৬ রানের ইনিংস দলের জয়ে বড় ভিত্তি গড়ে দেয়।

অন্যদিকে প্রোটিয়াদের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৯ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন এই গতিতারকা।


More News Of This Category
bdit.com.bd