• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

কোহলিকে ছাড়িয়ে ডু প্লেসির রেকর্ড

অনলাইন ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন ডু প্লেসি।

এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডু প্লেসি। ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে।

যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগের দল টেক্সাস সুপার কিংসের হয়ে বর্তমানে খেলছেন ডু প্লেসি। সিয়াটেল ওরকাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫২ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৮৮ রান করে টেক্সাস। ৫১ রানে ম্যাচ জেতে তারা।

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন ডু প্লেসি। এত দিন এই রেকর্ড ছিল কোহলির দখলে। অধিনায়ক হিসেবে ৬ হাজার ৫৬৪ রান করেছেন তিনি। তাকে ছাড়িয়ে গেছেন ডু প্লেসি।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস ভিন্স। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার মোট রান ৬ হাজার ৩৫৮। চার ও পাঁচ নম্বরে রয়েছেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে ধোনি ৬ হাজার ২৮৩ ও রোহিত র্শা ৬ হাজার ৬৪ রান করেছেন।

তবে টি-টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এই ফরম্যাটে তার রান ১৩ হাজার ৫৪৩। ডু প্লেসি সেখানে ৪২২ ম্যাচে ১১,৮৪৭ রান করেছেন।


More News Of This Category
bdit.com.bd