• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ, সমপরিমাণ অনুদান; উপজেলা পর্যায় থেকে উদ্যোক্তা খুঁজে বের করার উদ্যোগ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দুই দিনের প্রশিক্ষণে ৩৮ হাজার ৮৪৭ পুলিশ সদস্য, পরে ১ লাখ ৫২ হাজার ১৭৫ সদস্যকে দেওয়া হবে রিফ্রেশার প্রশিক্ষণ খাদ্যে ক্ষতিকর উপাদান নিয়ে প্রশ্ন, নজরদারি কতটা কার্যকর? কেক, কোমল পানীয় ও দুধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ; পুরোনো আদালতের নথিতেও উঠে এসেছে খাদ্যমান নিয়ে উদ্বেগ বেনাপোল বন্দরে তিন ট্রাক পণ্য পাচার: দুই শেড ইনচার্জ বদলি হলেও কাস্টমসের ভূমিকা নিয়ে প্রশ্ন ৪৪৪ প্যাকেজ উচ্চ শুল্কের ফেব্রিকসসহ পণ্য পাচারের ঘটনায় তদন্তে প্রাথমিক সত্যতা, দুই কর্মকর্তাকে প্রশাসন শাখায় সংযুক্ত; কাস্টমসের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান যশোরের কেশবপুর আওয়ামী লীগের ভার্চুয়াল সভাকে ঘিরে উত্তেজনা, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের অভিযোগ; তৃণমূলে ক্ষোভ ও নানা প্রশ্ন পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান ১,৭০০-এর বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি, আটক ৩৪ মোটরসাইকেল; কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

ফুটব ল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি’

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

‘ফুটব ল ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি’

অনলাইন ডেস্ক :একসময় আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানো। ক্লাব ফুটবলেও বার্সেলোনার জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। সময়ের পরিক্রমায় এখন লিওনেল মেসি যে ক্লাবে খেলছেন, সেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব পালন করছেন মাচেরানো। গতরাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। জাদুকরি এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেছেন মেসি।

এমন গোলের পর তো নিন্দুকেরাও ভোল পালটে ফেলবে। সেখানে মাচেরানো তো মেসির পুরোনো বন্ধু। ম্যাচ শেষে বন্ধুকে প্রশংসায় ভাসিয়ে মাচেরানো বলেন, ‘সে এমন এক ফুটবলার যে জানে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার ক্ষুধা ও যেকোনো পর্যায়ে নিজেকে প্রমাণ করার তাড়না অনেক বেশি কাজ করে। এই খেলার ইতিহাসে মেসিই সেরা খেলোয়াড়।’

মাচেরানোর মতে মেসির মতো ফুটবলার সহজে হাল ছাড়েন না। মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাকে পাওয়া আমাদের জন্য অনেক বড় সুবিধা। এমনকি ক্লান্তি ও আঘাত নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও রক্ষণ সামলে দলকে জেতাতে সাহায্য করেছে। জেতার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে।’

এদিকে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি তিনবারের ক্লাব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘পুরো দল অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রম সফল হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ জয় এটা। এই জয় আমাদের উপভোগ করা উচিত।’

ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপে এখন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির সমান ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস শীর্ষে। মায়ামি অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে অবস্থান করছে পর্তুগিজ ক্লাব পোর্তো ও মিসরের আল আহলি।


More News Of This Category
bdit.com.bd