• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন, যশোরের শার্শায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ঘিরে বিএনপির বিশাল শুভেচ্ছা মিছিল ও মতবিনিময় আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে নেতাকর্মীদের বিশাল মিছিল;

তিতাস গ্যাস অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়

Reporter Name / ৫৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

তিতাস গ্যাস অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়।

মোঃ শাহজাহান বাশার
স্টাফ রিপোর্টার

ঢাকা: ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার)
‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও বকেয়া আদায়ে তিতাস গ্যাস কর্তৃক অভিযান’’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদের পাশাপাশি বকেয়া আদায়ের জন্য অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০২ জুলাই (বুধবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস – মানিকগঞ্জ -এর আওতাধীন সাটুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বকেয়ার কারণে মিটারযুক্ত আবাসিক ০১টি ও মিটারবিহীন আবাসিক ২২টি, সর্বমোট ২৩টি সংযোগের মোট ২৬টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে, আঞ্চলিক বিক্রয় বিভাগ – সোনারগাঁও, আঞ্চলিক রাজস্ব শাখা – সোনারগাঁও কর্তৃক শুভকরদী, বন্দর এলাকায় বিশেষ অভিযানে বকেয়ার কারণে মোট ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস – শ্রীপুরের এরিয়া বেইজড মনিটরিং টিম-২ কর্তৃক সান পাওয়ার সিরামিক কো. লি. ও মোহাম্মাদি নিট স্টার লি. পরিদর্শন করা হয়েছে। উক্ত পরিদর্শনে মোহাম্মাদি নিট স্টার লি.-তে গ্রাহক আঙ্গিনায় ৪৭০ কেজি/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ০১টি বয়লারে গ্যাস ব্যবহার পাওয়া যায়, যা অনুমোদনের অতিরিক্ত। তাছাড়া গ্রাহক হাউজলাইনে বুস্টার সংযুক্ত পাওয়া যায়। গ্রাহক আঙ্গিনায় প্রাপ্ত অবস্থা তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তৎপরবর্তীতে নির্দেশক্রমে গ্রাহক আঙ্গিনায় প্রাপ্ত অতিরিক্ত স্থাপনা বিচ্ছিন্ন করে হাউজলাইন অস্থায়ী কাগজের স্বাক্ষরিত সিল দ্বারা সিল করা হয় এবং বুস্টারটি ইমারজেন্সি টিম কর্তৃক জব্দ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd