• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, জরিমানার টাকা ধর্ষিতাকে দেওয়ার নির্দেশ

Reporter Name / ৫৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, জরিমানার টাকা ধর্ষিতাকে দেওয়ার নির্দেশ

 

জাকিরুল ইসলাম বাবু,
জামালপুর প্রতিনিধি

 

: জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন(২৯) নামের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম মামলার বাদী প্রাপ্ত হবেন। বৃহস্পতিবার (৩জুলাই) দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু মো: আসিমুল এহসান এ রায় ঘোষনা করেন। আসামি বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক ও বিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী মোবারক হোসেন। পরে আসামীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি আইনজীবী ফজলুল হক জানান,মামলার বাদী মোছা: রেখা খাতুনের সাথে বিবাদী বছির উদ্দিনের সাথে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। যার ফলে বিয়ের প্রলোভনে রেখাকে একাধিকবার দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দিলে বাদী রেখা খাতুন তার প্রস্তাব প্রত্যাখান করলে ২০১৫ সালের ১০ জুন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বছির উদ্দিন। পরে রেখা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০১৫ সালের ২৫ জুন বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট প্রদান করলে ৮ জন স্বাক্ষী আদালতে জবাব বন্দী প্রদান করে । আসামীর আইনজীবীও জেরা করে। আদালতে আসামী বছির উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা জরিমানা করে রায় ঘোষনা করেন। ১ লক্ষ টাকা বাদী পাবে। আমরা এ রায়ে সন্তুষ্ট।


More News Of This Category
bdit.com.bd