• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন,

হাতিয়ায় পাচারকালে ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করেছে কোস্টগার্ড

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

হাতিয়ায় পাচারকালে ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করেছে কোস্টগার্ড।

 

 

মোঃ শাহেদ উদ্দিন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

 

মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্টগার্ড।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম -উল- হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে (৪ অক্টোবর) শনিবার ভোর রাত ৩ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ট্যাংকির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধ ভাবে শুল্ক- কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম -উল- হক বলেন, জব্দকৃত মালামালের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


More News Of This Category
bdit.com.bd