০৮ আগস্ট ২০২৫, ১৮:৩০
জনতার কণ্ঠস্বর ডেস্ক
যশোরের শার্শা থানার পুটখালী ইউনিয়নের আখতারুল ইসলাম কে অস্ত্রসহ বিজিবি আটক করেছে
শার্শা থানার পুটখালী ইউনিয়ন থেকে আখতারুল ইসলাম নামে এক ব্যক্তিকে অবৈধ অস্ত্রসহ বিজিবি আটক করেছে। এলাকাবাসী ও নিরাপত্তা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অবৈধ অস্ত্র বহন ও বিক্রয়ের সাথে জড়িত ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অস্ত্র দিয়ে স্থানীয় জনপদে অপরাধ সংঘটিত হতে পারত, যা জনসাধারণের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।
আটককৃত আখতারুল ইসলামের বিরুদ্ধে বিজিবি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি, অবৈধ অস্ত্র বহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নীতি বাস্তবায়নের প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।
খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. খুরশিদ আনোয়ার জানান, গতকাল রাত ১২টার দিকে তারা অস্ত্র ও গুলি সহ আসামি আটক করে। পরবর্তীতে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ কর হয়েছে।
বিজিবির এই পদক্ষেপ স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে এবং অপরাধ দমন কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করেছে।
স্থানীয় সূত্রে আরও একটি বিষয় নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে,তৎকালীন আওয়ামী লীগের গডফাদার কালা নাসির এই অস্ত্র চোরাচরনের সাথে জড়িত থাকতে পারে বলে জানায় গেছে।