• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

যশোরে দুই সন্তানের জননীকে গণধর্ষণ সালিশ বসিয়ে অভিযুক্তদের মারধর ও তিন লাখ টাকা জরিমানা

Reporter Name / ৫৭৮ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

যশোরে দুই সন্তানের জননীকে গণধর্ষণ

গ্রাম্য সালিশে ‘বিচার’, তিনজন পলাতক

নিজস্ব প্রতিবেদক, শার্শা:
যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় মাতব্বরদের নেতৃত্বে গ্রাম্য সালিশ বসিয়ে অভিযুক্তদের মারধর ও তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।

জানা গেছে, গৃহবধূর স্বামী খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১ মে, মঙ্গলবার, স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূ একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী আব্দুল্লাহ (১৮), আমজেদ আলী (৪৮) ও সিরাজ (৪৮) তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তিনজনই কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ ঘটনা জানাজানি হলে ৪ জুলাই বৃহস্পতিবার স্থানীয় মাতব্বরদের নেতৃত্বে গ্রামে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে সাবেক ইউপি সদস্য আদুল হোসেন, আব্দুল আহাদ ও আকবার আলী উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, সালিশে অভিযুক্তদের বেদম মারধর করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তবে ইউপি সদস্য আদুল হোসেন এই জরিমানার অভিযোগ অস্বীকার করেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “গৃহবধূকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের জঘন্য অপরাধের বিচার গ্রাম্য সালিশে করা বেআইনি এবং ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথে বড় বাধা। রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এসব অপরাধের বিচার হওয়া উচিত।


More News Of This Category
bdit.com.bd