• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশে কর্মসংস্থানের কথা বলে লোক সংগ্রহে একাধিক গ্রুপ ব্যবহারের অভিযোগ; সামনে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিসা ও টিকিটসংক্রান্ত নথি—তবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ‘কিং বল সাবান’-এর থানাভিত্তিক ডিলার নিয়োগের প্রচারণাকে ঘিরে এবার একাধিক ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগ বিএএসআইএস-কে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: প্রশাসনিক সততা, নথিনির্ভর সত্য এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার বলিষ্ঠ দাবি প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে চৌগাছায় তোলপাড়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জলবায়ু মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা জোরদারের গুরুত্বারোপ ভুয়া  কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশেহারা সাধারণ মানুষ আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো রোগী; প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ।

মোংলা থেকে অস্ত্রসহ বিএনপি কর্মী গ্রেপ্তার

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের দাবি, পরে তার মালগাজি গ্রামে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি চায়না পিস্তল (মডেল ৭.৬২)। অস্ত্রটি বাংলাদেশের পুলিশের ব্যবহৃত এবং অতীতে থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যেই ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে জনগণের ভোটে হেরে যান তিনি।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, “ঘটনা সত্যি। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ায় ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, যেসব অস্ত্র অতীতে আইনশৃঙ্খলা বাহিনী হারিয়েছিল, সেগুলো এখন অপরাধীদের হাতে ঘুরে বেড়ানো উদ্বেগজনক।


More News Of This Category
bdit.com.bd