• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশে কর্মসংস্থানের কথা বলে লোক সংগ্রহে একাধিক গ্রুপ ব্যবহারের অভিযোগ; সামনে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিসা ও টিকিটসংক্রান্ত নথি—তবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ‘কিং বল সাবান’-এর থানাভিত্তিক ডিলার নিয়োগের প্রচারণাকে ঘিরে এবার একাধিক ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগ বিএএসআইএস-কে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: প্রশাসনিক সততা, নথিনির্ভর সত্য এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার বলিষ্ঠ দাবি প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে চৌগাছায় তোলপাড়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জলবায়ু মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা জোরদারের গুরুত্বারোপ ভুয়া  কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশেহারা সাধারণ মানুষ আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো রোগী; প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ।

মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

তারিখ: ১১ অক্টোবর ২০২৫, শনিবার
প্রতিবেদক: জনতার কণ্ঠস্বর ডেস্ক
প্রকাশনা: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
ওয়েবসাইট: www.bangladeshprothomsangbad.com

মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

রাজশাহী প্রতিনিধি পাভেল ইসলাম মিমুল |

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন গৌরহাঙ্গা জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে মসজিদের তহবিল থেকে ৫ লাখ ৩৫ হাজার টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বোয়ালিয়া মডেল থানায় নম্বর ২২/২৬৯ হিসেবে নথিভুক্ত হয়।

গত ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) গৌরহাঙ্গা এলাকার বাসিন্দা ও বর্তমান মসজিদ কমিটির সভাপতি মোঃ আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামী কামরুজ্জামান মুকুল ক্ষমতার অপব্যবহার করে টানা ছয় বছর মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি অনিয়ম ও হিসাব গরমিল ধরা পড়লে কমিটির বিশেষ সভায় তাকে অপসারণ করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, পদচ্যুত হওয়ার পর জানা যায় মুকুল মসজিদ পরিচালিত গৌরহাঙ্গা ফুরকানিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করে “গৌরহাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা” নামে রাজশাহী ডিসি অফিস থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং একটি ভুয়া ইটভাটার নামে আরও ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। অর্থাৎ, সর্বমোট ৫ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

আজিজুল ইসলাম জানান, “মুকুলকে ডাকযোগে নোটিশ পাঠানো হলেও তিনি উপস্থিত হননি। পরে ব্যাংক হিসাব যাচাই করে অর্থের গরমিল নিশ্চিত হই।”

তিনি আরও বলেন, “৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে মুকুল আত্মসাতের কথা স্বীকার করেও অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান। ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্র অর্থ আত্মসাৎ করে তিনি মসজিদের ভাবমূর্তি কলঙ্কিত করেছেন। আমি ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান মুকুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, “ধর্মীয় তহবিল লুট করা শুধু অপরাধ নয়, এটি ঈমানহানির সামিল। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ আগস্ট কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে সনদ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। একই বছরের ৫ সেপ্টেম্বর তার স্ত্রী মারুফা খানমের বিরুদ্ধেও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা হয়।

এছাড়া, ২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে খোকন আলী নামের এক ব্যক্তি খুন হন, সেই হত্যা মামলায় কামরুজ্জামান মুকুল প্রধান আসামি ছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি প্রভাব খাটিয়ে মামলায় খালাস পান।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন,

“কোর্টের আদেশে মামলাটি রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে—
একজন প্রভাবশালী ব্যক্তি বারবার অপরাধ করেও শাস্তির বাইরে থেকে গেছেন। এবার জনতার দাবি—অর্থ আত্মসাত, দুর্নীতি ও হত্যার দায়ে তার শাস্তি যেন নিশ্চিত হয়।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক | www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd