বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা মহানগরীর মাসিক সমাবেশ অনুষ্ঠিত
আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা মহানগরীর উদ্যোগে গতকাল দলীয় গুলশান কার্যালয়ে মাসিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইনসানিয়াতের আদর্শে উজ্জীবিত নতুন প্রজন্মকে মানবতা, ন্যায় ও সত্যের পথে অটল থাকতে হবে। শিক্ষার্থীদের সংগঠিত ও সক্রিয় ভূমিকার মধ্য দিয়েই সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তারা মত প্রকাশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্টের উপদেষ্টা শেখ নয়িমুদ্দিন, আউয়াল কাদেরী, মিজানুর রহমান আখন্দ, জয়নাল আবেদিন হামিম, প্রভাষক আকাশ মোকাররম, কেন্দ্রীয় সহ-সভাপতি মুজাহিদুল হক ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক সাগর খান দিপু, কেন্দ্রীয় নেত্রী আরফিন রুবি, আমেনা সরকার আশা, তাহমিনা আক্তার, স্বর্ণা আক্তার, সহ-দপ্তর সম্পাদক আরিফ সৈকতসহ ঢাকা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবতার রাজনীতি বিস্তারে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং বর্তমান সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাবেশ শেষে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
ধন্যবাদান্তে
সাগর খান দিপু
সাংগঠনিক সম্পাদক
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট
মোবাইল: ০১৮৮৬৭৯৬৯২২