• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরার কালীগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ার ক্ষোভে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আলামিন (২০) নামে এক প্রবাসী যুবক। তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইসহাক আলী মোড়লের পুত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বসতঘরের ভিতরে। জানা যায়, আলামিন গত দুই বছর ধরে দুবাইয়ে অবস্থান করছিলেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে দেশে ফিরে তিনি ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার বাবা-মা এতে সম্মতি দেননি।

এই মানসিক চাপের ফলে বুধবার সকাল ১০টার দিকে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে আলামিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি প্রেমিকাকে ভিডিও কলে রেখেছিলেন।

বেলা ১১টার দিকে তার খালা ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন।

খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজীব সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd