• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন,

পলাশবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও এক লাখ টাকাসহ আটক ১

Reporter Name / ২৮২ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

তারিখ: ২ আগস্ট ২০২৫
প্রতিবেদন: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর

পলাশবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও এক লাখ টাকাসহ আটক ১

গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথবাহিনীর কড়া নজরদারিতে ফাঁদে পড়েছেন এক মাদক পাচারকারী। শনিবার বিকেলে রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ এক লক্ষ তিন হাজার চারশত বাহান্ন টাকা (১,০৩,৪৫২) সহ তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস টিম এই তল্লাশি চৌকি বসায়। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে সন্দেহজনক আচরণকারী এক যাত্রীর ব্যাগ তল্লাশি করলে বেরিয়ে আসে অবৈধ ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ অর্থ। আটক ব্যক্তির নাম রাইফুল ইসলাম (৩৬), পিতা আবুল হোসেন, বাড়ি রংপুর তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী এলাকা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চোরাচালানের একটি করিডোর হিসেবে পরিচিত। সেনা ও পুলিশের সমন্বিত অভিযান এলাকাবাসীর কাছে স্বস্তির বার্তা দিয়েছে।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
জনতার কণ্ঠস্বর


More News Of This Category
bdit.com.bd