• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন,

নিয়ামতপুরে সাংবাদিকদের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিয়ামতপুরে সাংবাদিকদের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা এনামুল হকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মসজিদসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে সেখানে গেলে এনামুল হকের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিকদের ক্যামেরা ও স্ট্যান্ড ভাঙচুর করা হয়। জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিওও মুছে ফেলা হয়।

হামলার শিকার দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাকিল হোসেন বলেন, ‘আমরা চারজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়েছিলাম। সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ এনামুল হক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ক্যামেরা ভেঙে দেন, আমাদের ধাক্কাধাক্কি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।’

গ্রামের কয়েকজন প্রত্যক্ষদর্শীও সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


More News Of This Category
bdit.com.bd