• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশে কর্মসংস্থানের কথা বলে লোক সংগ্রহে একাধিক গ্রুপ ব্যবহারের অভিযোগ; সামনে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিসা ও টিকিটসংক্রান্ত নথি—তবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ‘কিং বল সাবান’-এর থানাভিত্তিক ডিলার নিয়োগের প্রচারণাকে ঘিরে এবার একাধিক ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগ বিএএসআইএস-কে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: প্রশাসনিক সততা, নথিনির্ভর সত্য এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার বলিষ্ঠ দাবি প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে চৌগাছায় তোলপাড়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জলবায়ু মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা জোরদারের গুরুত্বারোপ ভুয়া  কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশেহারা সাধারণ মানুষ আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো রোগী; প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ।

নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতা

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় তিন ডাকাত গ্রেফতা

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর সদর উপজেলার মাধবদীর ডাঙ্গা এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির সময় জনসাধারণের সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছেন মাধবদী থানা পুলিশ। অদ্য ২২ অক্টোবর বুধবার ভোর রাতে মাধবদী থানা এলাকার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করছে। এ খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই মোঃ আল আমিন ও এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ এর টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান।অভিযানে জনসাধারণের যৌথ সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। ডাকাতরা হলেন ১/
মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৩) ২/ আলমগীর হোসেন (৩২) ৩/ মোঃ শামীম (৩৬)।
গ্রেফতার কৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু,দুইটি পুলিশ এর রিফলেক্টিং ভেস্ট,দুইটি মোবাইল ফোন,ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাধবদী থানা এরিয়ার ভিতরে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড করিতে না পারে সেদিকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন মাধবদী থানা এলাকায় অপরাধ করে কেউ পার পাওয়ার কোন সুযোগ নেই।


More News Of This Category
bdit.com.bd