• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার ।

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার ।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেপ্তার করেছেন মনোহরদী থানার পুলিশ। অদ্য ২৭ আগস্ট বুধবার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন এর বীর আহমদপুর গ্রাম তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মনোহরদী থানার অফিসার ইনচার্জ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তারকৃত কাউসার রশিদ বিপ্লব বীর আহমদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের ছেলে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ জানায়, কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে চলতি বছরের মনোহরদী থানার একটি মামলা দায়ের করা হয়, মামলার নং ৮ তারিখঃ ১২ /২ /২০২৫ ইং ।মনোহরদী থানার অন্তর্গত রামপুর বীর আহমদপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। জানা যায়, কাউসার রশিদ বিপ্লব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। মনোহরদী থানার অফিসার ইনচার্জ বলেন, চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা একটি চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।


More News Of This Category
bdit.com.bd