চুরি ও অস্ত্র মামলায় বেনাপোল পোর্ট থানার অভিযানে প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল
২ আগস্ট ২০২৫ | বেনাপোল | দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
বেনাপোল পোর্ট থানার পুলিশ সফল অভিযানে চুরি ও অস্ত্র মামলার প্রধান আসামী মোঃ সাজুকে (২৭) গ্রেফতার করেছে। চোরাই মালামাল এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ তাকে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের জেলামারির মাঠ থেকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিলন মোল্লা এবং এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে ভয়ভীতি ছড়ানোর জন্য ব্যবহৃত দেশীয় অস্ত্রগুলোও জব্দ করা হয়।
ঘটনার পটভূমি
৩১ জুলাই রাত ১টা ১৫ থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের সাদীপুরগামী রোডে অবস্থিত শেখ সুপার মার্কেটের নিচতলায় বিকাশ ব্যবসায়ী মোঃ আক্তারুজ্জামানের (৪৫) দোকান থেকে চুরি সংঘটিত হয়। ২ আগস্ট দোকান মালিক থানায় এজাহার দায়ের করেন। পোর্ট থানায় মামলা নং ১, ধারা ৩৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ অনুসারে রুজু হয়।
গ্রেফতার মোঃ সাজু ওই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং চোরাই চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে। একই দিনে তার বিরুদ্ধে দেশীয় অস্ত্র রাখার দায়ে পৃথক মামলা (নং-২, ধারা-১৯(f), আর্মস অ্যাক্ট ১৮৭৮) দায়ের করা হয়।
উদ্ধারকৃত মালামাল
একটি বার্মিজ চাকু
একটি কাঠের বাটযুক্ত লোহার ছোরা
একটি চাইনিজ কুড়াল
একটি লোহার হাতলযুক্ত দা
চোরাইকৃত বাটন মোবাইল ফোন
নগদ ২,০০০/- টাকা
চোরাই কাজে ব্যবহৃত স্যালাই রেঞ্চ
একটি লোহার হাতুড়ি
একটি গ্যাস টুল
একটি র্্যাত
আসামির পরিচয়
নাম: মোঃ সাজু (২৭)
পিতা: মোঃ মোন্তাজ মিয়া
সাং: ধলদা
থানা: শার্শা
জেলা: যশোর
পুলিশ সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে আরও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে চোরাই চক্রের অন্যান্য সদস্যদের তথ্য উদঘাটনের আশা করা হচ্ছে।