চুয়াডাঙ্গার উথলী গরু নিয়ে বিরোধ, দুই ভাই খুন
সাব্বির আলিম দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার ২০ সেপ্টেম্বর সকালে সংঘর্ষে প্রাণ গেল আপন দুই ভাইয়ের।
গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫) ধারালো অস্ত্রের কোপ ও বেধড়ক প্রহারে গুরুতর আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক ও ব্যবসায়িক দ্বন্দ্ব জড়িত। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।