• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ পঞ্চগড়ে একই কর্মস্থলে বছরের পর বছর—দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবস্থান নিয়ে প্রশ্ন,

চুয়াডাঙ্গায় জীবননগর দুই যুবকের একইদিনে আত্মহত্যা

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

 

চুয়াডাঙ্গায় জীবননগর দুই যুবকের একইদিনে আত্মহত্যা

সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত কাল সন্ধ্যায় দুই যুবকের করুণ আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী (১৯) এবং কীটনাশক পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ছাব্বির হোসেন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসাদাহ গ্রামের মাঝপাড়ার বাসিন্দা, ট্রাকচালক আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজের ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবার জানায়, কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত পাওয়ার পর থেকে হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রচণ্ড মাথাব্যথা ও মানসিক অস্থিরতার কারণে তিনি অল্পতেই রেগে যেতেন। অবশেষে সেই অসহনীয় যন্ত্রণাই তার জীবনের ইতি টেনে দেয়।

অন্যদিকে, একই সন্ধ্যায় বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে ছাব্বির হোসেন পারিবারিক অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নেন। জানা গেছে, মায়ের কাছে মাত্র ১০০ টাকা চেয়েছিলেন ছাব্বির। টাকা না পেয়ে তিনি অভিমানে ঘরে রাখা কীটনাশক পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নিলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd