• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশে কর্মসংস্থানের কথা বলে লোক সংগ্রহে একাধিক গ্রুপ ব্যবহারের অভিযোগ; সামনে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিসা ও টিকিটসংক্রান্ত নথি—তবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ‘কিং বল সাবান’-এর থানাভিত্তিক ডিলার নিয়োগের প্রচারণাকে ঘিরে এবার একাধিক ব্যক্তির কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগ বিএএসআইএস-কে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: প্রশাসনিক সততা, নথিনির্ভর সত্য এবং সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার বলিষ্ঠ দাবি প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে চৌগাছায় তোলপাড়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও জলবায়ু মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা জোরদারের গুরুত্বারোপ ভুয়া  কবিরাজি, অপচিকিৎসা ও রমরমা প্রতারণার জালে দিশেহারা সাধারণ মানুষ আইন লঙ্ঘন, ভুয়া লাইসেন্স প্রদর্শন ও জীবনহানির মারাত্মক ঝুঁকিতে হাজারো রোগী; প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ।

চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামী শিপন চন্দ্র দেবনাথ গ্রেফতার

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামী শিপন চন্দ্র দেবনাথ গ্রেফতার

র‍্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে পলাতক আসামী আটক

মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিল থানাধীন একটি হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামী শিপন চন্দ্র দেবনাথ (৪২) কে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কালিকাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর সিপিসি-৩ (নোয়াখালী) ও সিপিসি-২ (কুমিল্লা) এর যৌথ আভিযানিক দল। বৃদ্ধ কৃষ্ণ ধন দেবনাথকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সমাজে জঙ্গি, মাদক, চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ নানা ধরণের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন অপরাধের মূলহোতাদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।

এজাহার অনুযায়ী, নিহত কৃষ্ণ ধন দেবনাথ (৬৫) ছিলেন বাদী রাজীব চন্দ্র দেবনাথের (৩৮) পিতা। অভিযুক্ত শিপন চন্দ্র দেবনাথ বাদীর চাচাতো ভাই। তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তি ও পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৩০ মে ২০২৫, দুপুর আনুমানিক ২টার দিকে, বসতবাড়ির টিনের ছাদের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এজাহারনামীয় আসামীরা বৃদ্ধ কৃষ্ণ ধন দেবনাথকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।

ভিকটিমের চিৎকারে তার ছেলে রাজীব চন্দ্র দেবনাথ এগিয়ে গেলে তাকেও মারধর করে এবং মামলা করলে খুনের হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় পল্লী চিকিৎসককে এনে চিকিৎসার ব্যবস্থা করলে তিনি কৃষ্ণ ধন দেবনাথকে মৃত ঘোষণা করেন। চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

বাদী রাজীব চন্দ্র দেবনাথ ৩১ মে ২০২৫ তারিখে ২ জনের নাম উল্লেখ করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৩, ধারা-৩০২/৩৪/৩২৩/৫০৬(২) পেনাল কোড)। মামলার পর থেকে অভিযুক্ত শিপন চন্দ্র দেবনাথ আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) অজয় দেব শীল, চাটখিল থানা থেকে র‍্যাবকে সহযোগিতার জন্য লিখিত আবেদন জানান।

এরই পরিপ্রেক্ষিতে, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সহায়তায় ১১ জুলাই ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী শিপন চন্দ্র দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ও ঠিকানা প্রকাশ করে এবং মামলার আসামী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, পলাতক ও অপরাধীদের যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে র‍্যাব তাদের অপারেশনাল দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করেছে।


More News Of This Category
bdit.com.bd