দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
তারিখ: ৩ আগস্ট ২০২৫, রবিবার
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
মানবিক সেবায় নতুন পরিকল্পনা, যুব সদস্যদের প্রশিক্ষণে জোর
খাগড়াছড়ি প্রতিনিধি: এস চাঙমা সত্যজিৎ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি পার্বত্য জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জেলা সদরের রেড ক্রিসেন্ট কার্যালয়ে।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভাপতি শেফালিকা ত্রিপুরা। উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অলকেশ চাকমা, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নির্বাহী সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বিগত দিনের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা প্রণয়ন, দুর্যোগকালীন প্রস্তুতি, স্বাস্থ্যসেবা জোরদার, এবং যুব স্বেচ্ছাসেবীদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন,
“রেড ক্রিসেন্ট সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের মানবিক কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে রয়েছে—
স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ক্যাম্প সম্প্রসারণ
রেড ক্রিসেন্ট নির্বাচন ও সদস্য সংগ্রহ কার্যক্রমে গতি আনা
তরুণ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ বৃদ্ধি
নতুন মানবিক উদ্যোগ গ্রহণ ও স্থানীয় পর্যায়ে সংস্থার কার্যক্রম বেগবান করা
এই সভার মাধ্যমে খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা সুসংগঠিতভাবে অগ্রসর করার একটি দিকনির্দেশনা তৈরি হলো বলে সংশ্লিষ্টরা জানান।
প্রতিবেদন: এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ