• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

গাজীপুর টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক।

সুলতান মাহমুদ / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

গাজীপুর টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক।

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টা

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর লাইন পড়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় টঙ্গী বিসিকের মেঘনা রোডের মা টাওয়ারে অবস্থিত এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম জানা গেছে। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অপারেটর মোর্শেদা বেগম কালের কণ্ঠকে বলেন, এই প্রতিষ্ঠানে ৫ হাজার শ্রমিক কাজ করে। বর্তমান মাসের বেতনের জন্য আমরা তিন দিন ধরে আন্দোলন করে আসছি। আজ বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ৫ম তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য শ্রমিক খিঁচুনি উঠে অসুস্থ হয়ে হাসপাতালে আসছে। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন কালের কণ্ঠকে বলেন, পেনিক অ্যাটাকে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ কালের কণ্ঠকে বলেন, শ্রমিকরা কাজ করা অবস্থায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে। চোখ জ্বালাপোড়া ও বমির লক্ষণ দেখা যাচ্ছে। আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। তবে শ্রমিক আন্দোলনের বিষয়টি এড়িয়ে যান তিনি।


More News Of This Category
bdit.com.bd