• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৬৮.৭৫ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দাবি, থানায় লিখিত অভিযোগ বেনাপোলে মাদক ও অপরাধ দমনে ওসি শহীদ তিতুমীরের কঠোর অবস্থান: যোগদানের পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে তৎপরতা, স্বস্তি ও আশার সঞ্চার সীমান্তবাসীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘মনগড়া’ নিয়মে পাঠদান বন্ধের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা শিক্ষা কর্মকর্তার সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সক্ষম বাংলাদেশ গড়তে প্রয়োজন মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ১৬৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা
ঢাকা, ১৬ মার্চ ২০২৬
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজি গ্রেড-১ এ কে এম শহিদুর রহমান বিপিএম পিপিএম এনডিসি এবং এসবির অতিরিক্ত আইজি গ্রেড-১ মোঃ গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে রবিবার অবসরে গেছেন। তাঁদের অবসর উপলক্ষে সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাগণের পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিদায়ী কর্মকর্তারা জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তাগণ দেশের কল্যাণে এবং জনগণের সেবায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তারা পুলিশের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তাগণের সুখী, সুস্থ ও সমৃদ্ধ অবসর জীবন কামনা করেন।
জনাব এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং সর্বশেষ র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব মোঃ গোলাম রসুলও একই দিনে পুলিশে যোগদান করেন এবং সর্বশেষ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি পদে দায়িত্ব পালন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত সাফল্য, নৈতিকতা এবং দেশের কল্যাণে অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ তাদের অবসর জীবন সুখী, সুস্থ ও সমৃদ্ধ হোক এই কামনা প্রকাশ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd