• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল স্থল বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শা প্রতিনিধি: রাহাত হোসেন / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

বেনাপোল স্থল বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শা প্রতিনিধি: রাহাত হোসেন

১১ মার্চ ২০২৬ তারিখে যশোরের বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শার্শা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি ও সহসভাপতি, বেনাপোল পৌর বিএনপি।

ইফতার ও দোয়া মাহফিলে বেনাপোল বন্দরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


More News Of This Category
bdit.com.bd