• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের পর নতুন অভিযোগ: তানজিলাকে ঘিরে রবিউলের বক্তব্যে উঠছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বিয়ে; সাত মাসের সংসার ও বিচ্ছেদের দাবি—সরাসরি চ্যাটে রবিউলের একাধিক অভিযোগ যশোর কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজের দায়িত্ব গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি সেবা আরও কার্যকর করার প্রত্যয় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ সহকারী শিক্ষক খালেদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের ‘গভীর ষড়যন্ত্রের’ প্রশ্ন তুলেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের একাংশ। জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের পৃথক বৈঠক বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব; পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে মতবিনিময় বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারে আলোচনা; অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  নুরুজ্জামান লিটনের সঙ্গে কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবার সহকারী শিক্ষক মোঃ খালিদুজ্জামান ও ইউপি সদস্য আসাদুলের সঙ্গে পূর্ববিরোধকে ঘিরে ‘ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক শার্শায় চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

আওয়ামী জানোয়া’ গালির শিকার ডা. তাসনিম জারা: সারজিস আলমের সতর্কবার্তা

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

২৩ সেপ্টেম্বর ২০২৫, জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ, জনতার কণ্ঠস্বর
www.bangladeshprothomsangbad.com

‘আওয়ামী জানোয়া’ গালির শিকার ডা. তাসনিম জারা: সারজিস আলমের সতর্কবার্তা

সম্প্রতি একটি ঘটনার মাধ্যমে দেশের রাজনীতিতে সহিংসতা ও অসম্মানের চিত্র আবারও প্রকাশ পেল। সারজিস আলম সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন, একজন ‘আওয়ামী জানোয়া’ ডা. তাসনিম জারাকে অস্রাব্য ভাষায় গালি দিয়েছেন। সেই সময় ডা. তাসনিম চুপচাপ ঘটনাস্থল ত্যাগ করেছেন।

ডা. তাসনিম জারা, যিনি বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের স্বপ্নে রাজনীতিতে ফিরেছেন, তিনি এমন সহিংসতার শিকার হচ্ছেন। সুবিধাবাজ, ভন্ড ও অযোগ্যদের দ্বারা পরিপূর্ণ রাজনৈতিক পরিবেশে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি দেশ ও মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি রেখেছেন।

সারজিস আলম বলেন, গালিটি শুধুমাত্র ডা. তাসনিম জারাকে দেওয়া হয়নি। এটি দেওয়া হয়েছে সকল নতুন প্রজন্মের যোগ্য ও সাহসী নেতাদের, যারা দেশের ভবিষ্যতের জন্য রাজনীতিতে অংশগ্রহণ করতে চান। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যারা বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে দেশে ফিরে উন্নয়নমূলক কাজ করতে চায় এবং যোগ্য নারীরা যারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায় তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও বলেন, “ডা. তাসনিম জারার মতো নারীরা যদি রাজনীতিতে একবার প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে অযোগ্য ও কুখ্যাতদের রাজনীতিতে স্থান থাকবে না। আমাদের অন্যতম বড় দায়িত্ব হল রাজনীতিতে এমন যোগ্য নেতাদের রক্ষা করা।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য নারীর অংশগ্রহণ ও সাহসী নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। ডা. তাসনিম জারার মতো নেতাদের প্রতি সহিংসতা ও অসম্মান শুধু ব্যক্তিগত নয়, দেশের ভবিষ্যতের রাজনীতির জন্য হুমকি স্বরূপ।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd