• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

উখিয়ায় দুই চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের প্রচারণা জোরদার

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 


উখিয়ায় দুই চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের প্রচারণা জোরদার
রিপোর্ট: সিরাজুল কবির বুলবুল, উখিয়া উপজেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উখিয়া উপজেলার আনাচে–কানাচে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গ্রামের মানুষ সরব হয়ে উঠেছে। ২০ অক্টোবর বিকেল চারটার সময় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দর্গাবিল এলাকায় ব্যাপক গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন বিএনপি উখিয়া উপজেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী এবং কৃষক দলের সদস্য সচিব ও জনতা চেয়ারম্যান সাদমান জামী চৌধুরী।

গণসংযোগে অংশ নেন উখিয়া উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সিকদার, মোহাম্মদ নুরুল আমিন সিকদার (সাধারণ সম্পাদক, বিএনপি রাজাপালং দক্ষিণ শাখা), সাইফুল ইসলাম সিকদার (সভাপতি, শ্রমিক দল রাজাপালং দক্ষিণ শাখা), নুরুল কবির (সভাপতি, জাসাস ৮নং ওয়ার্ড, রাজাপালং), শ্রমিক নেতা মোহাম্মদ হাসেম, যুবনেতা মোহাম্মদ রফিক, বিএনপি নেতা গফুর সওদাগর ও নুরু সওদাগরসহ বিএনপির অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী।

গণসংযোগটি দর্গাবিল দরগাবাজার থেকে শুরু হয়ে পূর্ব দর্গাবিল, হাতিমুড়া, লম্বাঘোনা সহ বিভিন্ন মহল্লা জুড়ে অনুষ্ঠিত হয়। পরে দর্গাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তৃতা দেন রাজাপালং ইউনিয়নের জনতা চেয়ারম্যান ও কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী। তিনি মিছিল ও গণসংযোগে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা শাহজাহান চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানান।


 


More News Of This Category
bdit.com.bd