• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

শার্শায় ধানের শীষের গণজোয়ার: তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে ৯নং বড় আঁচড়া বিএনপি’র বিশাল পথসভা

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ১৬৩ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

 

শার্শায় ধানের শীষের গণজোয়ার: নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে ৯নং বড় আঁচড়া বিএনপি’র শপথ
নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর) | ৩১ জানুয়ারি, ২০২৬

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৫, যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি হাই কমান্ডের অত্যন্ত আস্থাভাজন নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর সমর্থনে ৯নং বড় আঁচড়া ওয়ার্ড বিএনপি এক বিশাল নির্বাচনী পথসভার আয়োজন করে।

শনিবার সন্ধ্যায়  আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন ৯নং বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী ইদু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব আতিয়ার রহমান।

জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার নুরুজ্জামান লিটন:
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং জিয়া পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি কোনো নেতা হিসেবে নয়, দেশনায়ক তারেক রহমানের একজন বিশ্বস্ত কর্মী হিসেবে আপনাদের সেবা করতে চাই। দেশনায়ক তারেক রহমান আজ আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমি শার্শাবাসীকে সাথে নিয়ে রাজপথে আছি এবং থাকব।”

আলহাজ্ব নুরুজ্জামান লিটন আরও বলেন,
“আমি কারো দয়ার নমিনেশন নেইনি—আমাকে ধানের শীষের নমিনেশন দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমান। এই নমিনেশন আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি শার্শাবাসীর প্রতি তারেক রহমানের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।”
তিনি আরও বলেন,
“জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমানত হিসেবে নিয়েছি। এই আমানতের খেয়ানত করব না। শার্শার প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“এই আসনে ধানের শীষের বিজয় মানেই তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের পথে শার্শার শক্ত অবস্থান। ইনশাআল্লাহ, জনগণের ভোটেই আমরা বিজয়ী হব।”

তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের জন্য লড়াই করছেন, নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আগামী নির্বাচনে এই আসনটি তাঁকে উপহার দিয়ে আমরা প্রমাণ করব যে শার্শা হচ্ছে জাতীয়তাবাদের অপরাজেয় দুর্গ।”

সাংগঠনিক তৎপরতা:
অনুষ্ঠানের আয়োজক ৯নং বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী ইদু এবং সাধারণ সম্পাদক জনাব আতিয়ার রহমান সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রার্থী হিসেবে নুরুজ্জামান লিটন এই আসনের জন্য যোগ্যতম ব্যক্তি। তাঁকে বিজয়ী করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মী জীবন বাজি রেখে কাজ করবে।

পথসভাস্থলটি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে ছেয়ে যায়। “জিন্দাবাদ” স্লোগানে মুখরিত সভায় বক্তারা বর্তমান দুঃশাসন মুক্তির আন্দোলনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৫, যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি হাই কমান্ডের অত্যন্ত আস্থাভাজন নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর সমর্থনে ৯নং বড় আঁচড়া ওয়ার্ড বিএনপি এক বিশাল নির্বাচনী পথসভার আয়োজন করে।

এছাড়া বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু তাহেরের ভারত বলেন

৯নং বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির এই ঐতিহাসিক পথসভা প্রমাণ করে দিয়েছে—শার্শার মাটি আজ ধানের শীষের গণজোয়ারে উত্তাল। এখানে কোনো ভাড়া করা জনতা নেই, এখানে আছে নির্যাতিত মানুষের ক্ষোভ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং জাতীয়তাবাদের প্রতি অটল বিশ্বাস।
তিনি বলেন, “আলহাজ্ব নুরুজ্জামান লিটন শুধু একজন প্রার্থী নন—তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন পরীক্ষিত সৈনিক। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার। এই কারণেই শার্শার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর পাশে দাঁড়িয়েছে।”
জনাব আবু তাহের আরও বলেন, “গত ১৭ বছরে শার্শাবাসী যে বঞ্চনা, জুলুম ও অবিচারের শিকার হয়েছে—তার অবসান ঘটাতে হলে ধানের শীষের বিকল্প নেই। এই আসনে নুরুজ্জামান লিটনের বিজয় মানেই শার্শার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। কোনো ষড়যন্ত্র, কোনো ভয় দেখিয়ে আমাদের পথ থেকে সরানো যাবে না। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ, এই আসনটি আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।”
বক্তব্যের শেষাংশে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন,
“শার্শা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা প্রমাণ করব—শার্শা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগ।”


More News Of This Category
bdit.com.bd